# অবৈধ পার্কিংয়ে যানজট, শেরপুরে কোয়ালিটি ফিডের সামনে মানববন্ধন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%9f-%e0%a6%b6%e0%a7%87/
- Published: 2026-08-24T16:04:29+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ**

বগুড়ার শেরপুরে কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের কারখানার সামনে যানজট ও সড়কে পানি 
গড়িয়ে পড়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাড়িদহ ইউনিয়নের মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কারখানার প্রধান
ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কারখানার কাঁচামাল ও প[ণ্যবাহী ভারী যা](http://অবৈধ পার্কিংয়ে যানজট, শেরপুরে কোয়ালিটি ফিডের সামনে মানববন্ধন)
নবাহন সড়কের ওপর পার্কিং করায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থী, পথচারীসহ
সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে যাচ্ছে।
এ ছাড়া কারখানা থেকে সড়কে পানি গড়িয়ে পড়ায় পরিবেশ নষ্ট হচ্ছে।

মানববন্ধনে শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন,
সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন বক্তব্য দেন। তাঁরা সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের 
দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কোয়ালিটি ফিড লিমিটেডের বগুড়া কারখানার দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ওমর ফারুক
বলেন, ৩০টি গাড়ি রাখার সক্ষমতাসম্পন্ন নিজস্ব পার্কিং নির্মাণের কাজ চলছে। এটি শেষ 
হতে প্রায় দুই মাস সময় লাগবে। ভুট্টা সংগ্রহের মৌসুমে গাড়ির চাপ বেড়েছে। তবে যানজট 
নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
