bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে শেরপুরে পোনা মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ১৪, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে পোনা মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে বাঙালি নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, শেরপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে শেরপুরে পোনা মাছ অবমুক্ত, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

অনুষ্ঠানে আরও অংশ নেন খানপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, কুসুম্বি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আসাদ, গাড়িদহ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, আব্দুল্লাহ আল মামুন, বাবুল খন্দকার, সাইদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং তারেক রহমানের ছোট ভাই।