# ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ২০০ হতাহতের দাবি

- Link: https://dailybogratimes.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87/
- Published: 2026-02-28T22:47:58+06:00
- Author: বার্তা বিভাগ

[[

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরাকে অবস্থিত মার্কিন
ঘাঁটিগুলোতে চালানো তাদের হামলায় অন্তত ২০০ মার্কিন সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো
হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন ঘাঁটিগুলোতে ইরান যে হামলা চালিয়েছে, তাতে অন্তত ২০০ 
জন সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।” পাশাপাশি হামলার সময় বেশ কিছু মার্কিন ও ইসরায়েলি
ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ইরাক ও উপসাগরীয় দেশগুলোর মরুভূমি এবং
জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইএনএ এই তথ্য নিশ্চিত করেছে। [তবে এই দা](http://ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ২০০ হতাহতের দাবি)
বির সত্যতা যাচাই করেনি তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্র।

 
