bogra times cover image-1
ঢাকাSunday , 22 February 2026

এআই অপব্যবহার ও মিথ্যা মামলায় ক্ষুব্ধ মেহজাবীন চৌধুরী

Link Copied!

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সবসময় কাজের মাধ্যমে নিজেকে আলোচনায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে একটি বিশেষ মহল। এবার সে কথাই জানালেন অভিনেত্রী।

রোববার (২২ ফেব্রুয়ারি) তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছে। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

এআই অপব্যবহারে বিব্রতকর পরিস্থিতি

কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক ব্যবহার নিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যা একেবারেই কাম্য নয়।’

তিনি আরও লেখেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’

কাজেই ফোকাস করতে চান মেহজাবীন

সর্বশেষ তিনি জানান, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

পূর্ববর্তী ঘটনা প্রসঙ্গ

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে জড়িয়ে আলোচনায় মেহজাবীন চৌধুরী। প্রায় তিন মাস আগে পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আইনি জটিলতায় পড়েন। তবে পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান অভিনেত্রী।

নতুন বিতর্ক প্রসঙ্গ

তবে সম্প্রতি যে বিষয় নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত তা হলো এক সংবাদ মাধ্যম দাবি করেন, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর মদের বোতলসহ আটকা পড়েন মেহজাবীন ও তার স্বামী। যদিও বিষয়টির সত্যতা এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি। এসব অভিযোগের ভিত্তিতেই সরাসরি নিজের মানহানির দাবি করলেন অভিনেত্রী।

error: Content is protected !!