# কিশোরদের মাদক-গেমের আসক্তি ঠেকাতে, ‘এসো গড়ি নতুন দেশ’-এর ফুটবল বিতরণ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%97%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d/
- Published: 2026-08-07T20:44:13+06:00
- Author: বার্তা বিভাগ

[[

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

মাদকদ্রব্যে সেবন ও অনলাইন গেমে আসক্তি থেকে শিক্ষার্থী-কিশোরদের দূরে রাখতে বগুড়ার
শেরপুরে ফুটবল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় শেরপুর উপজেলার ধুনট রোড মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে
শিক্ষার্থী ও কিশোরদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে
১০টি ফুটবল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ফুটবল বিতরণ করা হবে। খেলাধুলার প্রতি
আগ্রহ বাড়িয়ে তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন গেমের আসক্তি থেকে দূরে রাখাই এ উদ্যোগের
মূল উদ্দেশ্য।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এসো গড়ি নতুন দেশ’ সামাজিক সংগঠনের সভাপতি নাদিম
মাহমুদ, সাধারণ সম্পাদক সুমন শিহাব, প্রচার সম্পাদক ওমর ফারুক ও ধর্মীয় বিষয়ক সম্পাদক
ইসমাইল হোসেনসহ প্রমুখ।

সংগঠনের সভাপতি নাদিম মাহমুদ বলেন, শিক্ষার্থী-কিশোরদের অবসর সময় যেন মাদক কিংবা অনলাইন
গেমে নষ্ট না হয়, সে জন্য তাদের মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বেশি 
শিক্ষার্থী ও কিশোরকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা

![কিশোরদের মাদক-গেমের আসক্তি ঠেকাতে, ‘এসো গড়ি নতুন দেশ’-এর ফুটবল বিতরণ](https://
dailybogratimes.com/wp-content/uploads/2026/08/IMG_20260807_203018.jpg)

Oplus_16908288

য়েছে।
