শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
মাদকদ্রব্যে সেবন ও অনলাইন গেমে আসক্তি থেকে শিক্ষার্থী-কিশোরদের দূরে রাখতে বগুড়ার শেরপুরে ফুটবল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় শেরপুর উপজেলার ধুনট রোড মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে শিক্ষার্থী ও কিশোরদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ১০টি ফুটবল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ফুটবল বিতরণ করা হবে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন গেমের আসক্তি থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘এসো গড়ি নতুন দেশ’ সামাজিক সংগঠনের সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক সুমন শিহাব, প্রচার সম্পাদক ওমর ফারুক ও ধর্মীয় বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেনসহ প্রমুখ।
সংগঠনের সভাপতি নাদিম মাহমুদ বলেন, শিক্ষার্থী-কিশোরদের অবসর সময় যেন মাদক কিংবা অনলাইন গেমে নষ্ট না হয়, সে জন্য তাদের মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী ও কিশোরকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা
[caption id="attachment_4538" align="alignnone" width="1240"]
Oplus_16908288[/caption]
য়েছে।