# ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, শেরপুরে তদন্ত কর্মকর্তাকে ডিআইজির পুরস্কার

- Link: https://dailybogratimes.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b8/
- Published: 2026-11-11T22:17:05+06:00
- Author: বার্তা বিভাগ

[[

শেরপুরে অটোরিকশাচালক আসাদুল ইসলাম হত্যার ঘটনায় ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য কোনো সূত্র
পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও তদন্তের মাধ্যমে হত্যার রহস্য
উদ্ঘাটন করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারেও ভূমিকা রাখেন
মামলার তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় তদন্ত কর্মকর্তার পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে
তাঁকে বিশেষ অর্থ পুরস্কার দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর
আশরাফ আলী।

রোববার (৮ নভেম্বর) সকালে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী 
কর্মকর্তা জয়নুল আবেদীনের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বগুড়ার পুলিশ 
সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বিকেলে বগু[ড়ার শেরপুর উপ](http://ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, শেরপুরে তদন্ত কর্মকর্তাকে ডিআইজির পুরস্কার)
জেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পূর্ব পাড় থেকে অজ্ঞাতপরিচয়
এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত ব্যক্তির স্ত্রী মিম খাতুন মরদেহটি
তাঁর স্বামী গাড়ীদহ ইউনিয়নের কাফুরা গ্রামের অটোরিকশাচালক আসাদুল ইসলামের (২৫) বলে 
শনাক্ত করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে অপরাধীদের শনাক্ত করার মতো উল্লেখযোগ্য কোনো
সূত্র পাওয়া যায়নি। পরে শেরপুর থানার পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে তদন্ত
শুরু হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে 
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়। একই সঙ্গে হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার
করা সম্ভব হয়।

ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পেশাদারত্বের
পরিচয় দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে বিশেষ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
