# গণভোট নিয়ে জনসচেতনতা বাড়াতে জেলায় জেলায় উপদেষ্টা পরিষদের প্রচারণা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be/
- Published: 2026-01-15T18:54:26+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**নিউজ ডেস্কঃ **গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচারণা শুরু 
করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ কার্যক্রমের আওতায় উপদেষ্টা পরিষদের
সদস্যরা দেশের বিভিন্ন জেলায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে
বলা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের
সদস্যরা আজ থেকেই এ প্রচার কার্যক্রম শুরু করেছেন।

প্রেস উইং জানায়, আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময় উপদেষ্টা পরিষদের
সদস্যরা গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং ভোটে
অংশগ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবেন।

প্রচারণার অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-
পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে গণভোট নিয়ে জনগণের
প্রশ্ন ও মতামতও শোনা হবে।

প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে
অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে
অংশ নেবেন।
