# গাবতলীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানের ২২ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad/
- Published: 2026-10-25T20:20:54+06:00
- Author: বার্তা বিভাগ

[[

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)
ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাবতলী
থানারোডের নিউ মডেল দই ঘরকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই দই বিক্রি ও বিতরণের দায়ে
২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যাবাড়ী এলাকার খাদিজা ফিলিং স্টেশনকে 
স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ছাড়াই জ্বালানি তেল বিক্রি ও বিতরণের দায়ে ২০ হাজার
টাকা জরিমানা করা হয়।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে এই অর্থদণ্ড 
দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন গাবতলীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. 
বদরুজ্জামান রিশাদ। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার(
সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, 
বগুড়া।
