# চাচা-ভাতিজার জমি সংক্রান্ত দ্বন্দ্বে শেরপুরে দোকানঘর ক্ষতিগ্রস্ত

- Link: https://dailybogratimes.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8/
- Published: 2026-02-01T11:52:36+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ**
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের সাকাটিয়া
বাজারে চাচা-ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে একটি ভাজি–পুরির দোকানঘর ক্ষতিগ্রস্ত
হওয়ার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

ভুক্তভোগী মোঃ ফরহাদ প্রামানিক (৪২) শনিবার রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিনি একই গ্রামের জিল্লুর রহমানের পুত্র। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে
তার আপন চাচা দোলা প্রামানিক ও পরিবারে[র সঙ্গে বিরোধ চলছিল। পূ](http://চাচা-ভাতিজার জমি সংক্রান্ত দ্বন্দ্বে শেরপুরে দোকানঘর ক্ষতিগ্রস্ত)
র্বে থানায় অভিযোগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দরবার শালিস অনুষ্ঠিত
হলেও তা মানা হয়নি।

অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি সকাল ৯টার দিকে দোলা প্রামানিক (৪৫), লুৎফর প্রামানিক(
৬০), চাঁন মিয়া (৪৮), মেহেদী (২২) ও অজ্ঞাতনামা আরও ২–৩ জন তার দোকানে গিয়ে তাকে দোকান
ছেড়ে যেতে বলেন। ফরহাদ অস্বীকৃতি জানালে তারা গালিগালাজ শুরু করে এবং ফরহাদ, তার স্ত্রী
রাজিয়া বেগম (৩৫) ও ১২ বছরের কন্যা মোছাঃ ফারজানা খাতুনকে মারধর করে আহত করে।

পরে আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অভিযুক্তরা দোকানঘর ভাঙচুর
করে মালামাল নষ্ট করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করে এবং ক্যাশ ড্রয়ারে থাকা ১০
হাজার টাকা নিয়ে যায়।

অভিযুক্ত দোলা প্রামানিক অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, এ বাড়ি ও দোকানের জায়গা আমার।
রাস্তার সমস্যার কারণে দোকানের মালামাল সরাতে বললে তারা আমাকে আঘাত করেছে। আমি থানায়
অভিযোগ করেছি। জমির আরএস রেকর্ড আমার বাবাসহ ৫ ভাইয়ের নামে। প্রায় ৪০ বছর আগে মৌখিক
বণ্টনের মাধ্যমে আলাদা বসবাস শুরু করেছি, তবে তারা এখনও অংশ দাবি করছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনা জানার পর পুলিশ 
ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
