# জুলাই আমাদের সবার—শেরপুরে আলোচনা সভায় ইউএনও

- Link: https://dailybogratimes.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/
- Published: 2026-07-16T23:00:59+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**ভ্রাম্যমাণ প্রতিনিধি:** জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শেরপুরে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা
করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর
পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ
সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক
ফিরোজ আহমেদ জুয়েল, ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ
আল মামুন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, শেরপুর থানার 
পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন, জুলাই যোদ্ধারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জা[মান হিমু বলে](http://জুলাই আমাদের সবার—শেরপুরে আলোচনা সভায় ইউএনও)
ন, “জুলাই কেবল একটি মাস নয়, এটি আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের প্রতীক। জুলাইয়ে যারা
দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে দুর্নীতিমুক্ত,
বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত
থাকতে হবে। মাদক থেকে দূরে থেকে নিজেকে গড়ে তোলার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং
তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
