# টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন – আশিক চৌধুরী

- Link: https://dailybogratimes.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8/
- Published: 2026-02-22T14:44:22+06:00
- Author: বার্তা বিভাগ

[[

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী কিছু 
নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী
চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর
সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক চৌধুরী এ কথা জানান।

থার্ড টার্মিনাল নিয়ে তিনি বলেন, ‘আমরা শুধু প্রধা[নমন্ত্রীকে আজ](http://টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন - আশিক চৌধুরী)
কে ব্রিফ করেছি। তো উনি কিছু নির্দেশনা দিয়েছেন, ওগুলোর ওপর বেইজ করে আমরা সামনের অ্যাকশনগুলো
নেব। কালকে জাপানিজ অ্যাম্বাসেডরের সঙ্গে আবার বসা হবে, অ্যান্ড লেটস সি।’

তিনি আরও বলেন, বিমান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী এসেছেন, সো দে আর অলসো ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড
হোয়াট দ্য প্রবলেম ওয়াজ। এটা ছয় বছরের পুরোনো ইস্যু। দেখা যাক।

থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে নতুন করে আবার টেন্ডার হবে কি না— এ বিষয়ে বিডা চেয়ারম্যান
বলেন, ‘আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারব না। এটা একটা জি-টু-জি ইস্যু।’
