# দই কারখানায় তেলাপোকা, শেরপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%a6%e0%a6%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87/
- Published: 2026-08-10T16:31:46+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**এনাম, বগুড়ার শেরপুর থেকেঃ**

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদন এবং সংরক্ষণের অভিযোগে দুটি
প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার
ঘোষপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে 
বিশেষ মনিটরিং কার্যক্রম চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানার শিকার প্রতিষ্ঠান দুটি হলো ঘোষপাড়ার **চৈতি ****দধি ****ভান্ডার** ও **প্রান্ত****
দধি ****ভান্ডার**। উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় 
৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটি[র খাদ্য উৎপাদন ](https://dailybogratimes.com/দই-কারখানায়-তেলাপোকা-শে/)
ও সংরক্ষণব্যবস্থায় বিভিন্ন অনিয়ম দেখা যায়। দই ও অন্যান্য খাবারের ওপর ব্যবহারের কাপড়
রাখা ছিল। কারখানার বাথরুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া আগের দিনের তৈরি 
দই বিক্রির জন্য রাখা এবং মিষ্টি খোলা অবস্থায় সংরক্ষণ করতে দেখা যায়। একটি কারখানার
ভেতরেই গোসল করার ব্যবস্থাও পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা খাদ্য উৎপাদন ও [সংরক্ষণে](http://দই কারখানায় তেলাপোকা, শেরপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা)
র ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার বিষয়গুলো প্রতিষ্ঠান মালিকদের জানান।
একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ
ও বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বগুড়ার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুর উপজেলা সহকারী কমিশনার(
ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা
বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় শেরপুর থানা
পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সু[রক্ষা ও নিরাপ](https://dailybogratimes.com/দই-কারখানায়-তেলাপোকা-শে/)
দ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
