# দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হকের বিজয়

- Link: https://dailybogratimes.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a7%ab-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/
- Published: 2026-02-14T22:49:25+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:**
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-
পার্বতীপুর) আসনে এক কঠোর লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক (তালা প্রতীক)
বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা
করেন।

পূর্ববর্তী বিএনপি নেতা হিসেবে পরিচিত রেজওয়ানুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান
তৈরি করেন। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়
নিশ্চিত করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোট সমর্থিত এবং এনসিপি মনোনী[ত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। অন্যদিকে, বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এ.কে.](http://দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হকের বিজয়)
এম কামরুজ্জামান জামান পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট।

এছাড়া জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী কাজী আব্দুল গফুর পেয়েছেন ১ হাজার 
৪৭২ ভোট। অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কলস প্রতীকে এসএম জাকারিয়া বাচ্চু ৪
হাজার ৭০৭, হরিণ প্রতীকে মো. হযরত আলী বেলাল ২ হাজার ৯৮৭ এবং মোটরসাইকেল প্রতীকে মো.
রোস্তম আলী ৫৬২ ভোট পেয়েছেন।

সব মিলিয়ে ভোট গণনা শেষে এই গুরুত্বপূর্ণ আসনে বিজয় ছিনিয়ে নেন স্বতন্ত্র প্রার্থী 
রেজওয়ানুল হক।
