bogra times Add
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬

দীর্ঘ বিরতির পর প্রাণ ফিরে পেল শেরপুর শিল্পকলা একাডেমি

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মে ২৩, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

দীর্ঘদিন স্থবির থাকার পর আবারও কার্যক্রম শুরু করেছে বগুড়ার শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির কার্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে উপজেলা শিল্পকলা একাডেমিকে সক্রিয় করা হয়েছে। সাংস্কৃতিক চর্চা বাড়লে সামাজিক অবক্ষয়ও কমবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা ও পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। তাঁরা বলেন, স্থানীয় পর্যায়ে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান বাবু এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

উপজেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সংগীত, আবৃত্তি, নৃত্য ও চিত্রকলা বিভাগ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে নাট্যকলা বিভাগও চালুর পরিকল্পনা রয়েছে।