# দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী

- Link: https://dailybogratimes.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/
- Published: 2026-02-22T14:26:49+06:00
- Author: বার্তা বিভাগ

[[

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক
ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক 
কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

## দুর্নীতিমুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের অঙ্গীকার

শিক্ষামন্ত্রী বলেন, “দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়[। দুর্নীতি করব না](https://dailybogratimes.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/),
কাউকে করতেও দেবো না।” শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে আলোচনা 
হবে বলেও জানান তিনি।

## প্রতিমন্ত্রীর বক্তব্য

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে না… আমি প্রতিমন্ত্রী(
ববি হাজ্জাজ) এবং শিক্ষামন্ত্রী কোনো দুর্নীতি করবে না। কোন রাজনীতিকরণ হবে না।”

শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
