# নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/
- Published: 2026-10-27T21:13:57+06:00
- Author: বার্তা বিভাগ

[[

বগুড়া প্রতিনিধি:

নওগাঁয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মোবাইল কোর্টে
লাইসেন্স ছাড়া সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার
টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মক্কা মদিনা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া সরিষার তেল
মোড়কজাত ও বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট
ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন, নওগাঁ এবং বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালিত
হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা।

অভিযানে বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

![](cid:ii_1a17de633ac78d557901)
