প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৯:১৩ পি.এম
নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি:
নওগাঁয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মোবাইল কোর্টে লাইসেন্স ছাড়া সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মক্কা মদিনা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া সরিষার তেল মোড়কজাত ও বাজারজাত করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন, নওগাঁ এবং বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা।
অভিযানে বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।
Copyright © 2026 Bogra Times | বগুড়া টাইমস. All rights reserved.