অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি সম্পাদনার জনপ্রিয়তা বাড়ছে। কয়েকটি নির্দেশনা বা প্রম্পট ব্যবহার করে ছবির পটভূমি, পোশাক, আলো কিংবা পরিবেশ বদলে ফেলা যায়। তবে অনেক সময় সম্পাদনার পর ছবির মূল ব্যক্তির চেহারায়ও পরিবর্তন দেখা যায়। মুখের গড়ন, ত্বকের রং, চুলসহ বিভিন্ন বৈশিষ্ট্য বদলে যাওয়ায় ব্যক্তির স্বাভাবিক পরিচয় আর ঠিক থাকে না।
ছবি সম্পাদনার সময় নির্দিষ্ট কিছু নির্দেশনা ব্যবহার করলে এ ধরনের পরিবর্তন কমানো সম্ভব। বিশেষ করে ছবির মূল ব্যক্তির মুখ ও পরিচয় অপরিবর্তিত রাখার বিষয়টি প্রম্পটে স্পষ্টভাবে উল্লেখ করা যায়।
মুখের পরিচয় অপরিবর্তিত রাখতে
‘Use my uploaded photo as the exact identity reference. Keep my face, facial features, face shape, skin tone, hairstyle and overall identity unchanged. Do not alter or regenerate my facial structure. Only edit the background, clothing and environment as requested. Maintain realistic proportions, natural skin texture and authentic identity.’
পটভূমি বা পোশাক পরিবর্তনের সময় এ ধরনের নির্দেশনা ব্যবহার করা যেতে পারে।
পেশাদার ছবি তৈরিতে
‘Keep my exact facial identity unchanged. Transform this photo into a professional high-quality portrait. Preserve my original facial features, skin tone, hairstyle and natural appearance. Improve lighting, background and overall image quality only. Do not beautify, reshape or modify my face.’
জীবনবৃত্তান্ত, পেশাগত পরিচিতি বা অনলাইন প্রোফাইলের ছবির ক্ষেত্রে এই নির্দেশনা কাজে লাগতে পারে।
ভ্রমণের ছবি তৈরিতে
‘Use my uploaded image as the exact identity reference. Keep my face and identity completely unchanged. Place me naturally in [LOCATION]. Maintain realistic body proportions, natural lighting, realistic shadows and authentic skin texture. Change only the environment and clothing if requested. Do not alter my facial features or identity.’
এতে মূল ব্যক্তির মুখ অপরিবর্তিত রেখে নির্দিষ্ট কোনো স্থান বা ভ্রমণ পরিবেশ যুক্ত করার নির্দেশ দেওয়া যায়।
শুধু পোশাক পরিবর্তনের জন্য
‘Keep my exact face, facial features, hairstyle, skin tone and identity unchanged. Change only my outfit to [OUTFIT]. Preserve my natural body proportions, pose and facial expression. Make the clothing realistic with natural fabric texture, lighting and shadows. Do not modify my face.’
এই প্রম্পটে মূলত পোশাক পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়। মুখ, চুল, ত্বকের রং, দেহের স্বাভাবিক অনুপাত ও অভিব্যক্তি অপরিবর্তিত রাখার নির্দেশও থাকে।
সিনেমাটিক ছবি তৈরিতে
‘Use my uploaded photo as the exact identity reference. Preserve my face, facial features, hairstyle, skin tone and identity exactly. Create a cinematic, photorealistic scene with professional lighting, realistic shadows, natural skin texture and DSLR-quality details. Do not change or regenerate my face. Only modify the environment, composition and lighting as requested.’
সিনেমাটিক বা ফটোরিয়ালিস্টিক ছবি তৈরির ক্ষেত্রে এই ধরনের নির্দেশনা ব্যবহার করা যায়। এতে পরিবেশ, আলো ও ছবির কম্পোজিশন পরিবর্তনের পাশাপাশি মুখের বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া হয়।
এআই দিয়ে ছবি সম্পাদনার ক্ষেত্রে শুধু ‘মুখ পরিবর্তন করা যাবে না’ বলার পরিবর্তে মুখের গড়ন, ত্বকের রং, চুল, অভিব্যক্তি ও পরিচয় অপরিবর্তিত রাখার বিষয়গুলো আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে। এতে কাঙ্ক্ষিত সম্পাদনার সঙ্গে মূল ছবির ব্যক্তির চে
হারা ধরে রাখার নির্দেশনাও স্পষ্ট হয়।