# পাবনা ও নাটোরের  পিআইবি’র উদ্যোগে সাংবাদিকদের নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0/
- Published: 2026-01-27T07:28:40+06:00
- Author: বার্তা বিভাগ

[[

পাবনায় **প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)**-এর উদ্যোগে পাবনা ও নাটোর জেলার সাংবাদিকদের
জন্য দুইদিনব্যাপী **নির্বাচনী রিপোর্টিং** প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণটি পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে সমাপনী অনুষ্ঠানের
মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **পাবনা জেলা প্রশাস[ক ড. শাহেদ মোস্তফা](http://পাবনা ও নাটোরের  পিআইবি’র উদ্যোগে সাংবাদিকদের নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণ)**।
তিনি বলেন, “এই দুইদিনের প্রশিক্ষণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং আসন্ন 
নির্বাচনে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।”

পাবনা প্রেসক্লাবের সভাপতি **আখতারুজ্জামান আখতার** এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ 
অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক সভাপতি ও শিক্ষাবিদ **শিবজিদ নাগ**, প্রেসক্লাবের
সম্পাদক **জহুরুল ইসলাম**, নাটোর প্রেসক্লাবের সভাপতি **শহিদুল ইসলাম**, সিনিয়র সাংবাদিক**
উৎপল মির্জা**সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রিল্যান্স সাংবাদিক **জিয়াউর রহমান**, পিআইবির
প্রশিক্ষক **জিলহাজ উদ্দিন নিপুন** এবং দৈনিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার **মো.
বাহারাম খান**।

প্রশিক্ষণে আলোচিত হয় নির্বাচনী রিপোর্টিংয়ের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল, নির্বাচন
সংক্রান্ত আইন-বিধি, ভুয়া তথ্য, অপতথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধ, ফ্যাক্টচেকিং
পদ্ধতি, ছবি-ভিডিও যাচাইকরণ, প্রতিবেদনে নিরপেক্ষতা-বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখা,
গণমাধ্যমকর্মীদের দায়িত্ব-কর্তব্য, আচরণ বিধিমালা, নির্বাচনী সাংবাদিকতার নৈতিকতা এবং
শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

এতে পাবনা ও নাটোর জেলার মোট **৫০ জন** সাংবাদিক অংশগ্রহণ করেন। পিআইবির এ ধরনের উদ্যোগ
সাংবাদিকদের নির্বাচনকালীন পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা
করা হচ্ছে।
