# ফ্রান্স ম্যাচকে ‘ফাইনালের আগের ফাইনাল’ বলছেন স্পেন কোচ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/
- Published: 2026-07-15T00:24:31+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন
ও ফ্রান্স। শক্তির বিচারে হাড্ডাহাড্ডি এই লড়াইকে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে
আখ্যা দিয়েছেন ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে।**

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, ‘এই ম্যাচকে ফাইনালের আগের ফাইনাল 
বললে মোটেও বাড়াবাড়ি হবে না। দুটি দলই দুর্দান্ত ছন্দে রয়েছে এবং বিশ্বসেরার লড়াইয়ে
নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।’

বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স, আর স্পেনের অবস্থান তৃতীয়। দ্বিতীয়
স্থানে আর্জেন্টিনা এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সেমিফাইনালে
জায়গা করে নিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল, যা টুর্নামেন্টটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
করে তুলেছে।

স্পেনের মিডফিল্ডের অন্যতম ভরসা রদ্রি মনে করেন, ফ্রান্স কঠিন প্রতিপক্ষ হলেও তাদের
হারানোর সামর্থ্য স্পেনের রয়েছে।

তিনি বলেন, ‘ফ্রান্স বিশ্বের অন্যতম সেরা দল এবং তারা দা[রুণ ফর্মে আ](http://ফ্রান্স ম্যাচকে ‘ফাইনালের আগের ফাইনাল’ বলছেন স্পেন কোচ)
ছে। তবে আমরাও ভালো খেলছি। ইউরো এবং নেশন্স লিগে আমরা দেখিয়েছি, তাদের বিপক্ষে জয়ের
ক্ষমতা আমাদের আছে।’

২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্পেন এবারের সেমিফাইনালে নামছে
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে
হারের পর আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি লা ফুয়েন্তের দল। আর মাত্র একটি ম্যাচ 
অপরাজিত থাকলেই ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে স্পেন।

রদ্রির ভাষায়, ‘সম্ভবত এটাই আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। তবে আমরা আত্মবিশ্বাসী এবং
শিরোপা জয়ের লক্ষ্যেই খেলছি। ফ্রান্সকে হারাতে হলে আমাদের সেরাটা উজাড় করে দিতে হবে।’
