# বগুড়ায় চানাচুর কারখানায় বিএসটিআইয়ের তদারকি, মান সনদের নির্দেশ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-2/
- Published: 2026-10-19T17:21:48+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**প্রতিবেদক, বগুড়া-**

মান পরীক্ষা না করে পণ্য বাজারজাত করার অভিযোগে বগুড়ার পাঁচটি চানাচুর ও সরিষার তেল
প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস
অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের জন্য প্রতিষ্ঠানগুলোকে
সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে সদর উপজেলার
বানদিঘী ও বানদিঘী হাট এলাকায় এ তদারকি (সার্ভিল্যান্স) অভিযান চালানো হয়।

বিএসটিআই জানায়, পণ্যের গুণগত মান পরীক্ষা করে সংস্থাটির মান সনদ নেওয়ার পরই কেবল তা
বিক্রি ও বিতরণ করার সুযোগ রয়েছে। তবে পরিদর্শনকালে দেখা যায়, সংশ্লিষ্ট কারখানাগুলো
মান সনদ ছাড়াই পণ্য বাজারজাত [করে আসছে](http://বগুড়ায় চানাচুর কারখানায় বিএসটিআইয়ের তদারকি, মান সনদের নির্দেশ)।
তাই মান পরীক্ষার নির্দেশ দেওয়ার পাশাপাশি কারখানাগুলোর ভেতরের পরিবেশ সংস্কারে দিকনির্দেশনা
দেওয়া হয়।

নির্দেশনা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বানদিঘী এলাকার মাহী চানাচুর, সাভার ফুড প্রোডাক্টসের‘
রকেট চানাচুর’, রুচি ফুড প্রোডাক্টস, শাহিনূর চানাচুরের ‘গোলাপ ঝুড়ি’ এবং বানদিঘী হাটের
রুমা অয়েল মিল (সরিষার তেল)।

অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মোঃ 
দেলোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খান।

কর্মকর্তারা জানান, ভোক্তাদের কাছে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জনস্বার্থে বিএসটিআইয়ের এই কার্যক্রম নিয়মিত চালানো হবে।
