
বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবী ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব জুলাই’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ৫২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আজিম উদ্দিনকে সভাপতি, ছাব্বির আহম্মেদ রাজকে সিনিয়র সহ-সভাপতি এবং নাজমুল হাসান নেহালকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন সাদ্দাম হোসেন, ওহাব রিয়াজ, মিজানুর রহমান সাগর, নাইম ইসলাম নিরব, ইসরাফিল আলম ও নূর আফরিন নিহান। মিজানুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী জ্যোতি, রিয়াদ হাসান, হানিফা খাতুন মিষ্টি, হাসান মোল্লা ও মাইশা খান দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তাজনুর ইসলাম, আব্দুল্লাহ আল আরাফাত, সালমীর ইসলাম, জুনায়েদ হোসেন, রায়হান হোসেন, হুমাইরা আক্তার বৃষ্টি ও সালাউদ্দিন আহম্মেদ ফাহিম।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ২০২৫ বগুড়া শহীদ খোকন পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ভয়েস অব জুলাই’ যাত্রা শুরু করে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ছাত্র-ছাত্রীদের জন্য সহায়তা প্রদান, সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে সামাজিক সমস্যা নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নেতারা। ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।