
বগুড়া প্রতিনিধি
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএইচএমএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে শহরের কলোনী এলাকার একটি অভিজাত রেস্তোরাঁতে এই আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোমিনুর রশিদ শাহিন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আব্দুল মতিন, সাবেক অধ্যক্ষ ডা. আয়ুব হোসেন, হোমিও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ডা. আব্দুল খালেক ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. শাহানুর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, 'হোমিও চিকিৎসা অত্যন্ত ভালো একটি চিকিৎসা মাধ্যম। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া হোমিও চিকিৎসার উন্নয়ন ও বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাদের সন্তান তথা বগুড়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও হোমিও চিকিৎসাকে আরও সামনে এগিয়ে নেবেন।'
তিনি আরও বলেন, 'এখন সময় এসেছে বগুড়ার উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। উন্নয়নবঞ্চিত বগুড়ার মানুষ এবার উন্নয়নের কাতারে সামিল হবে।'
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএইচএমএ বগুড়া জেলার সাধারণ সম্পাদক ডা. মুন্জুরুল আলম লিটন। ইফতার মাহফিলে অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন ডা. আকতার আলম রেহান, ডা. সাখাওয়াত হোসেন, ডা. হুমায়ূন কবীর, ডা. প্রমিত কুমার মন্ডল, ডা. আমির উদ্দিন, ডা. শফিকুল ইসলাম, ডা. আবুল মুনসুর, ডা. শাহ গাজী, ডা. এহতেশাম, ডা. আতিকুর রহমান, ডা. আব্দুল আলীম, ডা. সাহাবুদ্দিন, ডা. ফিরোজ মাহমুদ, ডা. মাহফুজা আক্তার, ডা. সম্পা বৈরাগী, ডা. নিহার সুলতানা, ডা. অভিজিৎ সরকার ও ডা. সুজিৎ কুমার।
ইফতার শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ডা. মাওলানা আকরাম বিন হামেদ।