
প্রতিবেদক, বগুড়াঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে বৈধ প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন।
বগুড়ার ৭টি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা তাদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বুঝে নিয়েছেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন।
বগুড়ার গুরুত্বপূর্ণ সাতটি আসনে যারা ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পেয়েছেন তারা হলেন:
বগুড়া-১: মো. শাহাবুদ্দিন
বগুড়া-২: মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান
বগুড়া-৩: নূর মোহাম্মদ
বগুড়া-৪: মোস্তফা ফয়সাল
বগুড়া-৫: মো. দবিবুর রহমান
বগুড়া-৬: আবিদুর রহমান
বগুড়া-৭: গোলাম রব্বানী
প্রতীক বরাদ্দ প্রক্রিয়া শেষ হওয়ার পর জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এক বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন লাভ এবং চূড়ান্ত বিজয় অর্জনে মহান আল্লাহর সাহায্য ও রহমত কামনা করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।