# বগুড়ার শেরপুরে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ শুরু, উদ্বোধন করলেন ডিসি

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/
- Published: 2026-10-13T22:46:47+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি–**

বগুড়ার শেরপুরে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের
ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মির্জাপুর
ইউনিয়নের সাগরপুর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে নুরে মাদিনা 
হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং। বিকেল ৪ টায় ব্র্যাক বটতলা এলাকায় চারা
রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্র[শাসক মো. তৌ](http://বগুড়ার শেরপুরে এক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ শুরু, উদ্বোধন করলেন ডিসি)
ফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.
জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান
হিমু।

কর্মসূচিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক 
ও পরিবেশকর্মীরা অংশ নেন। তাঁদের অংশগ্রহণে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ নিয়ে
সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।
