
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল নয়টায় উপজেলার হামছায়াপুরে জামায়াতের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. আব্দুল বাছেদ।
সম্মেলনে শেরপুর উপজেলা জামায়াতের ছয় শতাধিক রুকন অংশ নেন। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন দুর্বলতা, চলমান কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ ছাড়া সংগঠনের সদস্যদের সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্মেলনে উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মো. নাজমুল হক ও মো. রেজাউল করিম বাবলু, সহকারী সেক্রেটারি মো. শফিকুল ইসলাম ও শাহীন আলম, অফিস সম্পাদক অধ্যক্ষ শেখ আবদুল মান্নান ও বজলুর রহমান, উপজেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মো. আবদুস ছাত্তার, আইনবিষয়ক সম্পাদক মো. আব্দুল হক, তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রচার ও মানবসম্পদ সেক্রেটারি মো. ইফতেখার আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কর্মপরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম সাখাওয়াত, শফিকুর রহমান, জহির রায়হানসহ স্থানীয় নেতারা সম্মেলনে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যের পর বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আবু বকর সিদ্দিক ‘দারসুল কোরআন’ উপস্থাপন করেন।