# বগুড়ার শেরপুরে দুই বেকারিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95%e0%a6%be/
- Published: 2026-09-14T16:04:14+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর, বগুড়া প্রতিনিধিঃ**

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়ার অভিযোগে
বগুড়ার শেরপুরে দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর)
খন্দকার টোলা ও বাগড়া এলাকায়  ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বগুড়া কর্তৃক অভিযান 
চালিয়ে এ জরিমানা করা হয়।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা
এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বেকারি দুটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য
তৈরি ও উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না 
দেওয়া, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা এবং মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না 
করার মতো অনিয়ম পাওয়া যায়।

![বগুড়ার শেরপুরে দুই বেকারিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা](https://dailybogratimes.
com/wp-content/uploads/2026/09/vokta-odhikar-bogura2.jpg)

এ ছাড়া কারখানার ভেতরে টয়লেট ব্যবহার এবং ভুয়া বিএসটিআইয়ের মোড়ক ব্যবহারের অভিযোগও 
পাওয়া যায়। এসব অনিয়মের কারণে আল-মদিনা বেকারির মালিক বাবলু (৫৩) এবং মায়ের দোয়া বেকারির
মালিক ইনছান আলীকে (৪৫) জরিমানা করা হয়।

![বগুড়ার শেরপুরে দুই বেকারিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা](https://dailybogratimes.
com/wp-content/uploads/2026/09/vokta-odhikar-bogura3.jpg)

অভিযান শেষে সংশ্লিষ্টদের আইন ও বিধি মেনে কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ
দেওয়া হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বগুড়া সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে
পরিচালিত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার
উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
