# বগুড়ার শেরপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/
- Published: 2026-10-31T19:12:33+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়া প্রতিনিধি:**
 বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের গোসাইবাড়ি বাজার থেকে
মহিপুর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ও মাটিমিশ্রিত উপকরণ ব্যবহারের
অভিযোগ উঠেছে। ধীরগতির কাজ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
প্রকাশ করেছেন স্থানীয়রা।

গত ৩১ অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে নির্মাণকাজ চলছে। স্থানীয়দের
অভিযোগ, কোথাও মাটিমিশ্রিত খোয়া ব্যবহার করা হচ্ছে, আবার কোথাও আগের ভাঙা ও পুরোনো 
নিম্নমানের ইটের খোয়া দিয়েই সড়কের কাজ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, [“মাটি মেশানো খোয়া দিয়েই রাস্তা নির্মাণ করা হচ্ছে। যেভাবে কাজ হচ্ছে, তাতে রাস্তাটি বেশিদিন টিকবে না। আগের খারাপ ইটের কিছু অংশও এখানে ব্যবহার করা হয়ে](http://বগুড়ার শেরপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ)
ছে।”

আরেক বাসিন্দা মো. রাফি বলেন, “নিম্নমানের ইটের খোয়া দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। মানসম্মত
খোয়া ব্যবহার করলে রাস্তাটি টেকসই হতো। কাজের গতিও খুব ধীর, এতে আমাদের চলাচলে চরম 
ভোগান্তি হচ্ছে।” তিনি অভিযোগ করেন, অভিযোগ ওঠার পর কিছু জায়গায় নতুন করে কাজ করা হলেও
মহিপুর বাজার অংশে এখনো নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।

বাহার আলী নামের আরেক বাসিন্দার অভিযোগ, “আগের মাটিমিশ্রিত খোয়াই সড়কে ব্যবহার করা 
হচ্ছে। ঠিকমতো রোলারও করা হয়নি, ফলে খোয়া বের হয়ে আছে।”
