
নিজস্ব প্রতিবেদক, শেরপুর (বগুড়া)--
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইন। বর্তমান ওসি এস এম মইনুদ্দিনকে নওগাঁয় বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়নসংক্রান্ত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, একরামুল হোসাইন এর আগে বগুড়া পুলিশ অফিসের ওআর (অর্ডারলি রুম) হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে শেরপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন ওসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেরপুর থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতের কার্যক্রমে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।