
বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সাজেদা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাজেদা বেগম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর এলাকার হাসান আলীর স্ত্রী।
বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সোনাতলা স্টেশনে প্রবেশের সময় সাজেদা বেগম ট্রেনের সামনে পড়ে যান। এতে তিনি ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।