# বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%85/
- Published: 2026-04-19T10:10:40+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়া প্রতিনিধি**

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শফিকুল ইসলাম শফিক সভাপতি এবং সাজ্জাদ হোসেন পল্লব সাধারণ 
সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে সহ-সভাপতি পদে লতিফুল
আব্দুল লতিফ এবং কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ বিজয়ী হন।

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান কমল,
প্রদর্শনী সম্পাদক আল আমিন ও সদস্য পদে সাবু ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব [পালন ক](http://বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত)
রেন আব্দুস সালাম ও সদস্য সিরাজুল ইসলাম।

ভোটগ্রহণ শেষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল
হাসান রানু ও সাধারণ সম্পাদক কালুম আজাদ। তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান 
এবং সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন।
