# বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সু খবর

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/
- Published: 2026-02-05T22:58:54+06:00
- Author: বার্তা বিভাগ

[[

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে, অধিদপ্তরের অধীন বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষক ও কর্মচারীদের জানুয়ারি
মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান ম[জুমদারের স্বাক্ষরিত বি](http://বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সু খবর)
জ্ঞপ্তিতে বলা হয়, আজ অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী
ব্যাংকের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষক
ও কর্মচারীরা আগামী কার্যদিবসে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে জানুয়ারি মাসের বেতন-
ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এ পদক্ষেপের মাধ্যমে বেসরকারি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়া
আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে বলে মনে করা হচ্ছে।
