bogra times cover image-1
ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল

নিউজ ডেস্কঃ-
জুলাই ২২, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ-:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি) হাতে দেওয়া সেই বিতর্কিত পরিপত্র বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি নতুন পরিপত্র জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে। ফলে ডিসিদের হাতে আর অশিক্ষক জনবল নিয়োগের সুপারিশের ক্ষমতা রইল না।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫-এ জারিকৃত পরিপত্রে বলা হয়েছিল, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। কমিটিতে অন্য সদস্যরা হবেন সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ (বা প্রতিনিধি), শিক্ষা বোর্ডের পরিদর্শক পদমর্যাদার নিচে নয় এমন একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক বা সহকারী পরিচালক। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা শিক্ষা কর্মকর্তা।

নতুন পরিপত্রে স্পষ্ট করা হয়েছে, ২০২৪ সালের ১০ জানুয়ারি জারিকৃত নির্দেশমালার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’ অংশে বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদ বাদে অন্যান্য পদের (ট্রেড অ্যাসিসট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া, অফিস সহায়কসহ) নিয়োগ সংক্রান্ত অংশ বহাল থাকবে।

নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ সুপারিশ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং নিয়োগের সুপারিশ করবে। মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনে একাধিক বোর্ড গঠন করা যাবে। প্রতিটি বোর্ড হবে জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিচে নয়—এমন তিন সদস্যবিশিষ্ট।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া আবার আগের নিয়মে ফিরে গেল।