# বৈরী আবহাওয়ায়ও জমজমাট খেলা, শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f/
- Published: 2026-05-01T15:36:37+06:00
- Author: বার্তা বিভাগ

[[

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বৃষ্টিভেজা ও বৈরী আবহাওয়ার মধ্যেও বগুড়ার শেরপুরে প্রাথমিক
বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে অংশ নেওয়া খুদে খেলোয়াড়দের নৈপুণ্যে
মুখর ছিল মাঠ।

গত বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পর্যায়ে বালক ও বালিকা—দুই বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হয়। খেলায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় (
বিশালপুর ইউনিয়ন)। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সুঘাট
ইউনিয়ন)।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উ[পস্থিত থেকে](http://বৈরী আবহাওয়ায়ও জমজমাট খেলা, শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল)
বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন। এ সময় স্থানীয় শিক্ষা ও প্রশাসনের 
সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শিশুদের অংশগ্রহণ ও খেলাধুলার প্রতি আগ্রহ
ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে তারা বলেন, এমন আয়োজন
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
