# ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখানো, বগুড়ায় ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b/
- Published: 2026-07-15T00:01:02+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়া প্রতিনিধি:** বগুড়া শহরে চিকিৎসক পরিচয় ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করা 
এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত **চৌধুরী
ফার্মেসি**তে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী
হাসান।

অভিযানকালে দেখা যায়, শুধুমাত্র ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকা[ল্টি (ডিএমএফ) কোর্স সম্প](http://ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখানো, বগুড়ায় ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা)
ন্ন করেও মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন
ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখছিলেন। স্থানীয়দের কাছে 
তারা চিকিৎসক হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন বলে
অভিযোগ পাওয়া যায়।

এ সময় ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়।

অভিযানের সময় অভিযুক্তরা অভিযোগের সত্যতা স্বীকার করলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী
চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম 
না করার অঙ্গীকার করেন তারা।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-১২ এবং জেলা পুলিশের সদস্যরা।
