# মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সব ফ্লাইট স্থগিত

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/
- Published: 2026-02-28T22:51:47+06:00
- Author: বার্তা বিভাগ

[[

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথে। পরিস্থিতির অবনতি 
ঘটায় কাতার এয়ারওয়েজ তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এ 
সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে টার্কিশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের ১০টি দেশে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। যে 
দেশগুলোতে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো হলো- কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব 
আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডান।

শনিবার ইসরায়েল ইরানে হামলা শুরু করলে এই উদ্বেগ[জনক প](http://মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সব ফ্লাইট স্থগিত)
রিস্থিতির সৃষ্টি হয়। ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের হতাহতের কোনো
খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সংঘাতের জেরে উড়োজাহাজ চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে
এবং আকাশসীমা বন্ধের এই ঘটনা আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।
