# মান্দায় কুসুম্বা ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%81%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/
- Published: 2026-01-19T19:52:57+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**প্রতিবেদক, মান্দা (নওগাঁ):** নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮
নং কুসুম্বা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ 
জানুয়ারি) দুপুর ১২টায় কুসুম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শামুককৈল গ্রামে এই সমাবেশ 
অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার
আমীর ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী **খন্দকার মোহাঃ 
আব্দুর রাকিব**।

### প্রধান অতিথির বক্তব্য

বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত
করেন। তিনি বলেন:

> “আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আপনারা
> যদি চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত সমাজ গঠন করতে চান, তবে আগামী ১২
> ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে আমাদের সংকল্পকে জয়যুক্ত করুন। মনে রাখবেন, ‘
> হ্যাঁ’ মানেই বাংলাদেশ।”

### উপস্থিত নেতৃবৃন্দ

কুসুম্বা ইউনিয়ন আমীর মাওলানা সাইফুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে 
উপস্থিত ছিলেন:

 * উপজেলা আমীর মাওলানা মোঃ আমিনুল ইসলাম।
 * ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
 * কুসুম্বা ইউপির চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ আমজাদ হোসেন।
 * ৬ নং ওয়ার্ড সভাপতি ডাঃ আজাহার আলী ও সেক্রেটারি মোঃ আফজাল হোসেন।
 * যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল মালেক।
 * ছাত্রশিবির নেতা আমানুল্লাহ, রোমান, ফাহিম, বায়জিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে এবং সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার
জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
