# রমজানে ১০ লাখ নিম্ন আয়ের পরিবারকে সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস দেবে সরকার

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/
- Published: 2026-02-19T11:11:27+06:00
- Author: বার্তা বিভাগ

[[

রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনজাত পণ্য সরবরাহের
উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ
গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে এ তথ্য
জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী জানান, এবার ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কেনার সুযোগ পাবেন।
এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে এই বিক্রয় কার্যক্রম শুরু
করা হয়েছে, যা পুরো রমজান মাস জুড়ে চলবে। পরবর্তী[তে দেশের অন্যা](http://রমজানে ১০ লাখ নিম্ন আয়ের পরিবারকে সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস দেবে সরকার)
ন্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে।

সুলভ মূল্যের তালিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই কার্যক্রমে এক ডজন ডিম মিলছে ৯৬
টাকায়, এক কেজি দুধ ৮০ টাকায় এবং এক কেজি মাংস ৬৫০ টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও
জিনিসপত্রের দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, রমজানে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে সরকার 
এ উদ্যোগ নিয়েছে। সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে 
এবং তারা স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারবেন।
