
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ ইউসুফ আলীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিত্ব করেন আলহাজ্ব বাহেজ আলী প্রামানিক। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের প্রাণবন্ত আয়োজন শিক্ষার্থীসহ উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।