# শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১৫ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/
- Published: 2026-11-11T22:42:24+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:**

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে
মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন(
বিএসটিআই)। বুধবার (১১ নভেম্বর) বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত 
ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানে মনিরামপুর এলাকার ওম মোদক লাইভ বেকারিতে মোড়কে উৎপাদন বা মেয়াদসংক্রান্ত তারিখ
ও বিক্রয়মূল্য উল্লেখ ছাড়াই বিস্কুট, ব্রেড ও ডেকোরেটেড কেক বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ও ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার
টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, দ্বারিয়াপুর এলাকার প্রীতম সুইটসে সিএম সনদ ছাড়া সুইটমিট ও ঘি বিক্রির প্রমাণ
পাওয়া যায়। এ সময় দায়িত্ব পালনরত কর্মকর্তাকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএসটিআই 
আ[ইন, ২০১৮-](http://শাহজাদপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১৫ হাজার টাকা জরিমানা)
এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনার পরীক্ষক(
মেট্রোলজি) তাহসিন মাহমুদ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. রায়হানুল হক।

বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান মো. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
