# শিক্ষাঙ্গনে মাদক-সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়তে সরকার কঠোর: শিক্ষামন্ত্রী মিলন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/
- Published: 2026-02-20T17:26:51+06:00
- Author: বার্তা বিভাগ

[[

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কার্যক্রমের ধারাবাহিকতায় এখন থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে
মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করা হবে। শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত
করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে 
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে,
ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকে শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও
মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভ[টিজিংয়ে](https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/)
র স্থান থাকতে পারে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে এবং আগামীর
বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার
মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে, এদিন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রীকে।
এ সময় পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
