# শীত শেষে কম্বল বিতরণে শেরপুরে প্রশ্ন, অভিযোগ ইউপি সদস্যের

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/
- Published: 2026-04-12T22:54:48+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:** শীত মৌসুম শেষ হয়ে গরম পড়লেও বগুড়ার শেরপুর উপজেলার 
৫ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র (কম্বল) বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (১২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন 
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।

অভিযোগে বলা হয়, সরকারের বরাদ্দকৃত কম্বল যথাসময়ে প্রকৃত অসহায়দের মধ্যে বিতরণ না করে
বিলম্ব করা হচ্ছে। বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি করা হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল[ ইসলাম বলে](https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/)
ন, “মেম্বারদের কাগজপত্র দিতে বিলম্ব হওয়ায় এমনটি হয়েছে। দ্রুতই কম্বল বিতরণের ব্যবস্থা
করা হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জাব্বার বলেন, “মেম্বারদের কারণেই
বিতরণ বিলম্ব হয়েছে, আমরা দ্রুতই কম্বল বিতরণের ব্যবস্থা করবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া হবে। পাশাপাশি কম্বল বিতরণ দ্রুত সম্পন্ন করতে পিআইওকে নির্দেশ দেওয়া হয়েছে।”
