# শেরপুরের খামারকান্দিতে খাল খনন কাজের উদ্বোধন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%96/
- Published: 2026-04-08T22:18:45+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে কৃষি ও জনস্বার্থে খাল খনন কর্মসূচির
উদ্বোধন করা হয়েছে।** বুধবার (৮ এপ্রিল) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও উপজেলা নির্বাহী
অফিসার সাইদুজ্জামান হিমু।

এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা 
বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম
বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন
কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃ[ন্দ সেখানে উ](http://শেরপুরের খামারকান্দিতে খাল খনন কাজের উদ্বোধন)
পস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে এলাকার সেচ ব্যবস্থার
উন্নয়ন, বন্যার পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে
স্বাগত জানিয়েছেন।
