# শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ২০ কেজির বেশি মাংস জব্দ; ৮ হাজার টাকা জরিমানা

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8/
- Published: 2026-07-12T23:48:03+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:** বগুড়ার শেরপুর উপজেলার বারোদুয়ারী হাটে অসুস্থ গরুর
মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়
প্রায় ২০ কেজির বেশি অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার বারোদুয়ারী হাটে এ অভিযান পরিচা[লনা করা হ](http://শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ২০ কেজির বেশি মাংস জব্দ; ৮ হাজার টাকা জরিমানা)
য়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে পরিচালিত অভিযানে একটি মাংসের দোকানে
অসুস্থ গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মাংস জব্দ করা হয়।

এ ঘটনায় **পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১**-এর ২৪ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে
৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. 
মো. জাহিদুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (
ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত
করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
