# শেরপুরে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি, বল বিতরণ

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%83%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2/
- Published: 2026-05-25T15:04:15+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:** বগুড়ার শেরপুর উপজেলায় অনূর্ধ্ব–১৯ আন্তঃইউনিয়ন গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে উপজেলার
ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও 
পৌরসভার প্রতিনিধিদের হাতে মোট ১১টি ফুটবল তুলে দেওয়া হয়।
 আয়োজকেরা জানান, তরুণদের
খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ আয়োজন করা
হচ্ছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে কুসুম্বী, গাড়িদহ, খামারকান্দি, মির্জাপুর, শাহবন্দেগী,
সীমাবাড়ী, ভবানীপুর, খানপুর, সুঘাট ও বিশালপুর ইউনিয়ন এবং শেরপুর পৌরসভা দল।

ফুটবল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামা[ন হিমু ও উ](http://শেরপুরে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি, ১১ দলের মাঝে বল বিতরণ)
পজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট সরকার।
 এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক
কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, শারীরিক শিক্ষক সমিতির সভাপতি
মাহমুদুল্লাহ কাফি, সহ-সভাপতি আব্দুস সালাম সরকার, আব্দুল বাসেতসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।

আয়োজক সূত্রে জানা গেছে, ঈদের পর শেরপুর ডিজে হাই স্কুল মাঠে টুর্নামেন্টের খেলা শুরু
হবে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুতি শুরু করেছে।
