# শেরপুরে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%83%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8b-2/
- Published: 2026-06-30T23:32:15+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:** বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃইউনিয়ন
অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শেরপুর সরকারি
ডায়মন্ড জুবলী (ডিজে) উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের 
পর্দা ওঠে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এবং এস.আর গ্রুপের পৃষ্ঠপোষকতায়
এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(
ইউএনও) সাইদুজ্জামান হিমু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের
আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম 
মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডুসহ বিএনপি ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক
ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ক্রীড়ামো
[দী দর্শক উ](http://শেরপুরে আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন)পস্থিত থেকে উদ্বোধনী
অনুষ্ঠান প্রাণবন্ত করেন।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিট থেকে অংশগ্রহণকারী দলগুলো এই টুর্নামেন্টে প্রতিযোগিতা
করবে। আগামী কয়েক সপ্তাহব্যাপী চলবে এই ফুটবল আসর, যা স্থানীয় তরুণ ফুটবলারদের প্রতিভা
বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
