# শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’-এর বৃক্ষরোপণ উদ্বোধন: রোপিত ৩৫০ চারা, লক্ষ্য ৫ হাজারের বেশি

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87-2/
- Published: 2026-06-17T17:35:08+06:00
- Author: বার্তা বিভাগ

[[

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে বগুড়ার
শেরপুরে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 
হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কানাইকান্দর ঘোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে প্রায় ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের
চারা রোপণ করা হয়, যা সংগঠনের বৃহৎ পরিকল্পনার সূচনা মাত্র।

---

সংগঠনের সভাপতি মো: নাদিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে [প্রধান অতি](https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87-2/)
থি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 
পদপ্রার্থী মিজানুর রহমান মিজান। এছাড়াও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিহাব, দপ্তর সম্পাদক সোহেল রানা ও অন্যান্য সদস্যরা উপস্থিত
ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা মাত্র। পর্যায়ক্রমে
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজারেরও বেশি চারা রোপণ ও বিতরণ করা হবে। বিশেষ
উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে কৃষ্ণচূড়া গাছ রোপণের পরিকল্পনা রয়েছে, যাতে
শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে তারা স্থানীয় পর্যায়ে
এ কর্মসূচি বাস্তবায়ন করছেন। আগামী দিনে আরও বেশি সংখ্যক চারা রোপণের মাধ্যমে তারা 
সবুজ বনায়নে অবদান রাখতে চান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে গাছের যত্ন নেওয়ার প্রত্যয়
ব্যক্ত করা হয়।
