# শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ সংগঠনের নতুন কমিটি গঠন

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%87/
- Published: 2026-06-10T00:24:32+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:** সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায়
রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও নারী স্বাবলম্বীকরণের লক্ষ্যে বগুড়ার শেরপুরে ‘এসো গড়ি
নতুন দেশ’ সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধুনট মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের 
মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. নাদিম মাহমুদকে সভাপতি, প্রকৌশলী সুজাউল ইসলাম সুমনকে সিনিয়র সহ-
সভাপতি, মো. সুমন শিহাবকে সাধারণ সম্পাদক এবং মো. শিপন আহম্মেদকে সিনিয়র যুগ্ম সাধারণ
সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটির অন্যান্য পদে মো. আরিফুল ইসলা[ম আরিফ (](http://শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’ সংগঠনের নতুন কমিটি গঠন)
সাংগঠনিক সম্পাদক), মো. নুরুল ইসলাম (কোষাধ্যক্ষ), মো. ওমর ফারুক (প্রচার সম্পাদক),
মো. সোহেল রানা (দপ্তর সম্পাদক), মো. তাহেরুল ইসলাম (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), 
মো. নাসিব ওয়াহিদ প্রান্ত (আইনবিষয়ক সম্পাদক) এবং মো. রাব্বী খান ফেমাস কার্যনির্বাহী
সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের নেতারা জানান, সমাজের কর্মহীন ও দুস্থ মানুষের সহায়তায় কাজ করাই তাদের মূল
লক্ষ্য। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পতিত জমিতে বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ 
রোধে জনসচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তারা আরও জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই, এমব্রয়ডারি, বুটিক,
ফ্যাশন ডিজাইন ও হস্তশিল্পে বিনামূল্যে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণার্থীদের
জন্য ভাতার ব্যবস্থাও নেওয়া হবে, যাতে নারীরা ঘরে বসেই আয়মুখী কাজে যুক্ত হতে পারেন।
