# শেরপুরে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, পুরস্কার পেলেন চার শ্রেষ্ঠ সমবায়ী

- Link: https://dailybogratimes.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%bf/
- Published: 2026-11-08T16:38:29+06:00
- Author: বার্তা বিভাগ

[[

**শেরপুর (বগুড়া) প্রতিনিধি:**

বগুড়ার শেরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব 
করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিল্টন রহমান, উপজেলা নির্বাচন
কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) উপপরিচালক শুভাগত
বাগচী এবং সভাপতি শ্যামল চন্দ্র হাওলাদার। এ ছাড়া পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কর্মচারী
বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেরপুর উপজেলার চারজন সমবায়ীকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা স্মারক দেওয়া
হয়। তাঁরা হলেন হাপুনিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের মোছা. হুসনা বেগম,
মির্জাপু[র ইউনিয়ন](http://শেরপুরে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, পুরস্কার পেলেন চার শ্রেষ্ঠ সমবায়ী)
বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মো. বদিউজ্জামান বাদশা, রণবীর বালা সার্বিক গ্রাম উন্নয়ন
সমবায় সমিতির মোহাম্মদ মাহমুদুল হাসান এবং শেরপুর উপজেলা মোটর শ্রমিক বহুমুখী সমবায়
সমিতির মো. আবু রায়হান আজাদ।

একই অনুষ্ঠানে সফল সমবায় সমিতি হিসেবে সম্মাননা পেয়েছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া 
কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জল পদ্ম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড 
এবং শেরপুর সোনালী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের
প্রবণতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। এ 
জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
